২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আম’ পেতে ইসিতে ফরহাদ

দলীয় প্রতীক ‘আম’ পেতে নির্বাচন কমিশনের শুনানিতে যুক্তি উপস্থাপন করেছেন ন্যাশনাল পিপলস পার্টির একাংশের প্রধান ফরিদুজ্জামান ফরহাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 03:52 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবারের শুনানিতে নিজেদের এনপিপির মূল ধারা বলে দাবি করেন তারা।

দলের এ অংশের চেয়ারম্যান ফরিদের সঙ্গে মোস্তাফিজুর রহমানও ইসির শুনানিতে অংশ নেন। 

ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, সিইসির সভাপতিত্বে এই শুনানিতে ফরহাদ নেতৃত্বাধীন এনপিপি’র নেতারা অংশ নেন। তারা দুই বছরের বেশি সময় চেয়ারম্যান পদে থাকার বিধি-নিষেধের বিষয়ে দলীয় গঠনতন্ত্রের বিধানটি উল্লেখ করেন। যাতে এনপিপি’র অপর অংশের সভাপতি শওকত হোসেন নিলু বিধানটি লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে।

“সেই সঙ্গে তৎকালীন মহাসচিবের দায়িত্ব পালনকালের কথা তুলে ধরেন ফরহাদ। বিধি লঙ্ঘন করেই তাকে বহিষ্কার করা হয়েছে বলেও তার দাবি।” সার্বিক বিষয়ে বক্তব্য নেওয়ার পর দুই পক্ষের শুনানি পর্যালোচনা করে ইসি পরে সিদ্ধান্ত দেবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে গত ১৮ এপ্রিল এনপিপি’র আরেক অংশ নিলুর শুনানি করে ইসি।

নিলুর এনপিপি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আলাদা মোর্চা করলেও ফরহাদের নেতৃত্বাধীন অংশ এখনও খালেদা জিয়ার সঙ্গেই রয়েছে।

নিলু ও ফরহাদের পাল্টাপাল্টি বহিষ্কার ও নতুন কমিটি ঘোষণার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে ‘আম’ প্রতীকের দাবি নিয়ে আসে তারা।

সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতীক মশাল নিয়েও দুই পক্ষের শুনানি হয়। তবে শুনানিতে জাসদের মূল ধারা হিসেবে মশাল প্রতীক হাসানুল হক ইনু নেতৃত্বাধীন অংশকে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ নিয়ে জাসদের আরেক অংশ ইসিকে আইনি নোটিস দিয়েছে রোববার।

পুরনো খবর:

‘আম’ চেয়ে ইসিতে নিলু
‘মশাল’ নিয়ে ইসিকে উকিল নোটিস