ইসলামাবাদ গেলেন বিএনপি নেতা আমীর খসরু
বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে একটি সেমিনারে যোগ দিতে পাকিস্তানে গেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার দুপুরে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলটির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।
তিনি বলেন, “১ ও ২ ফেব্রুয়ারিতে বিশ্ব ব্যাংকের আয়োজনে অর্থনীতি বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপির পক্ষ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নিচ্ছেন।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীও এই সেমিনারে যাচ্ছেন বলে শুনছেন বলে জানান বিএনপি নেতা শামীম।
