২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম এ আজিজের জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে দোয়া

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের আত্মার মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকালে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন আজিজ।

তিনি শনিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজার এলাকার বাড়িতে হঠাৎ পড়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। চিকিৎসকরা জানান, মস্তিস্কের রক্তক্ষরণে মারা যান এম এ আজিজ।

Image
২০১২ সালের ২৭ ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনার পাশে এম এ আজিজ

২০১২ সালের ২৭ ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনার পাশে এম এ আজিজ

ঢাকা মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুফী সুলতান আহমেদের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে এম এ আজিজের বড় ছেলে ওমর বিন আব্দুল আজিজ অংশ নেন।

অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী।

ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন এবং সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও।

পুরনো খবর:

ঢাকা আওয়ামী লীগের নেতা আজিজ মারা গেছেন