২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সোমবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 12:52 AM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব।

দিবসটি উপলক্ষে রোববার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত হয়। তবে এদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হওয়ায় পরদিন সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।

সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

“আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে প্রমাণ হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সুসংগঠিত এবং আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের আস্থা আছে,” বলেছেন তিনি।