সিপিবি সভাপতি সেলিমকে হত্যার হুমকি
প্রাণনাশের হুমকি পেয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মুজাহিদুল ইসলাম সেলিম (ফাইল ছবি)
এতে বলা হয়, “রাত ১২টা ২৮ মিনিটে সেলিমের ব্যক্তিগত ই-মেইলে মিশন জিহাদের নায়েবে আমীর পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিনের (মোবাইল-০১৭৪৭২৩৩০৭০) ইমেইল ঠিকানা ‘uddinnizam456@yahoo.com.au’ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
হুমকিদাতাকে গ্রেপ্তারের পাশাপাশি মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।
ইমেইলে বলা হয়, “আপনারা নিজেরাই নাস্তিকতার বড় পৃষ্ঠপোষক। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে আপনারা নাস্তিক তৈরির উর্বর ভূমি বানাইয়াছেন। দেশকে পাকিস্তান বিদ্বেষী হিসেবে পরিচিত করাইতেছেন অথচ আপনারা জ্ঞাণপাপী তথাকথিত শিক্ষক।
“আজ যদি আমরা পাকিস্তানের অংশ হইয়া থাকতাম তবে অনেক উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়া থাকিতে পারিতাম। দেশ স্বাধীন করিয়া বড় ভুল করিয়াছে আপনাদের প্রজন্ম, যার খেশারত আমরা দিতেছি।
“নিজে তো গুনাহগার হইয়াছেন, অন্যকে আর করিবেন না। আর যদি করেন তবে জেনে রখেন আপনি এবং আপনার মত মাথামোটা বুদ্ধিজীবীরা আমাদের নাগালের মধ্যেই আছেন। কোপ মাটিতে পরবে না।”
