২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল সভাপতি রাজীব একদিনের রিমান্ডে

রামপুরা থানার গাড়ি পোড়ানোর এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই শফিকুর রহমান আসামিকে ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ মোড়ে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানায় ওই মামলা হয়।

গত ১৯ জুলাই রাতে কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীর লেবুখালী ফেরি ঘাটে একটি মাইক্রোবাস থেকে পুলিশ রাজিবসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।

আসামির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তখন থেকে জেলহাজতেই আছেন রাজীব। তার বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা চলমান রয়েছে।

পুরনো খবর:

ফের পাঁচ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি
বিএনপি নেতা আমান ও ছাত্রদল সভাপতির জামিন বহাল