২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপে বিএনপি নেতারা

শারদীয় দুর্গোৎসবে হিন্দুদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

বুধবার ঢাকায় বিভিন্ন মণ্ডপে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আ স ম হান্নান শাহ। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান যান চট্টগ্রামের মণ্ডপগুলোতে।

নজরুল ইসলাম বিকালে ঢাকার রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে যান। সেখানে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময়ে তারসঙ্গে ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুও ছিলেন।

রামকৃষ্ণ মিশনে বিএনপির নেতাদের স্বাগত জানান সেখানকার অধ্যক্ষ স্বামী ধ্রুবেষানন্দ।

রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বনানী পূজামণ্ডপ পরির্দশন করেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।

চট্টগ্রাম নগরীর হাজারী গলি ও পাথরঘাটা বংশাল রোডে পুজা মণ্ডপ পরিদর্শন করেন আবদুল্লাহ আল নোমান।