টাঙ্গাইলে উপ-নির্বাচন: আ. লীগের ফরম বিতরণ ১ অক্টোবর থেকে
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য পহেলা অক্টোবর এবং তার পরদিন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
ফরমের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ৬ অক্টোবর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় শূন্য হওয়া টাঙ্গাইল-৪ আসনে আগামী ১০ নভেম্বর উপ-নির্বাচন হবে।
