চট্টগ্রাম নগর জাপার নেতৃত্বে মাহজাবীনই থাকলেন
চট্টগ্রাম মহানগরীর নতুন কমিটি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াকুব হোসেন।
বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দলের চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
এর আগে পার্টির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক কমিটিতে মাহজাবীন আহ্বায়ক ও ইয়াকুব সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।
