নাশকতার মামলায় বিএনপি নেতা কারাগারে
নাশকতা মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল আলম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দিন জানান,
কিশোরগঞ্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিঞা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করেন।
জালাল উদ্দিন জানান, ৬ জানুয়ারি কিশোরগঞ্জ রেল স্টেশনে ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় অগ্নিসংযোগের করা হয়।
“এ ঘটনায় স্টেশন মাস্টার একেএম আব্দুস সালাম বাদী হয়ে ইসরাইল মিঞাকে প্রধান আসামিসহ বিএনপির ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।”
এরপর থেকে ইসরাইল মিঞা পলাতক ছিলেন বলে জানান জালাল উদ্দিন।
