২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য, শুল্কহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার সকালে গুলশানে নিজের বাসা থেকে ভিডিও কলে তিনি এ বৈঠক করেন বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। তার প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি।

বিএনপি চেয়ারম্যানে সঙ্গে ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য, শুল্কহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।