২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।

তারেক রহমানের সঙ্গে দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামার্নির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জামার্নির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তারা আলাদাভাবে সাক্ষাৎ করেন।

সাক্ষাত অনুষ্ঠানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় আলোচনা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এর আগে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান।