২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল

বুধবার সন্ধ্যায় যমুনায় যায় বিএনপি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:13 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

গত কয়েকদিনের অস্থির ঘটনাবলীর প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ৬টায় হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। 

প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।