২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি রাষ্ট্রকে উসকানি বিএনপির অপরিণামদর্শী রাজনীতি: কাদের

চট্টগ্রামে দলীয় সমাবেশে বাংলাদেশ সরকারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে কাদের এ কথা বলেন।

বিদেশি রাষ্ট্রকে উসকানি বিএনপির অপরিণামদর্শী রাজনীতি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 05:13 PM

Updated : 15 Oct 2022, 05:16 PM

বিএনপিকে গুজব সর্বস্ব দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান দলটির অপরিণামদর্শী রাজনীতির অংশ।

শনিবার নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে সরকারের উপর নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের বিষয়ে কথা বলেন এ আওয়ামী লীগ নেতা।

এতে ফখরুলের ওই বক্তব্যকে হীন মতলবে বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়া অপচেষ্টার শামিল বলে মন্তব্য করে দলটিকে গুজব সর্বস্ব দল বলে আখ্যা দেন।

কাদের বলেন, “বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল। গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।

“সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল। বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল।

“বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়া অপচেষ্টার শামিল।”

আবার তারা সে পথেই হাটতে চায় মন্তব্য করে কাদের বলেন, “বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই।

“তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।"

বিএনপি দেশকে গণতন্ত্রহীন ও সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিনত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

পুরনো খবর:

ফখরুলের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহিতার’ শামিল: প্রতিমন্ত্রী শাহরিয়ার
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ চট্টগ্রাম থেকে বিএনপির আন্দোলন শুরু: ফখরুল