২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পল্লবীর হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে শাহাদতকে গ্রেপ্তার করা হয়।

পল্লবীর হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 05:38 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে পল্লবী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে, রোববার রাতে পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে শাহাদতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই পল্লবীতে আবুল তালেব স্কুলের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। সেখানে রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। 

স্থানীয়রা রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সরকার পতনের পর ২৫ অগাস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।