Published : 17 Oct 2024, 05:04 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানী মিরপুরে শামীম হাওলাদার হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ওরফে চশমা রুবেলকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
বুধবার রাতে রূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল রূপনগর থানা যুবলীগের ছয় নম্বর ওয়ার্ডের সম্পাদক।
ডিএমপির এক বার্তায় জানানো হয়, গত ২০ জুলাই রূপনগরের প্রশিকা মোড়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি ছোড়ে। এ সময় বুকে গুলিবিদ্ধ শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শামীমের চাচাত ভাই সম্রাট হাওলাদার বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়।