১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি ও আইআরআই বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনি প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেছে দুই পক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা  ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) একটি প্রতিনিধি দল, যারা বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনি প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আইআরআই এর নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং মার্কিন প্রেসিডেন্টের উপ-সহকারী ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন আইআরআই এর সিনিয়র উপদেষ্টা জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (ফিলিপাইন) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এশিয়া প্যাসিফিক) জেমি এস স্পাইকারম্যান, জনবিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর ডারিন এন্থনি বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ ও পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।