দেশে দেশে ঈদুল ফিতর উদযাপন
বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা উদযাপন করলেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, কাতার, আলবেনিয়া, রাশিয়াসহ বিভিন্ন দেশের মুসলিমরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
Published : 30 Mar 2025, 05:15 PM
যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় ঈদুল ফিতরের নামাজ শেষে স্বজনদের কবরের পাশে এক ফিলিস্তিনি নারী
কাতারের আল রায়য়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়ামে রোববার পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নেন হাজারো মুসলিম
কাতারের আল রায়য়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়ামে রোববার পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে আসা এক শিশু
কাতারের আল রায়য়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়ামে রোববার পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে আসা নারীদের সঙ্গে এক শিশু