বত্রিশ বছর হয়ে গেল বিশ্বকাপে টাইব্রেকার প্রচলনের। চার ধাপে নক আউটের মতোই টাইব্রেকারও এখন এক প্রতিষ্ঠিত সত্য। কোনো নিরীক্ষা নয়, অথচ এখনও কেউ কেউ এটা মানতে পারেন না। আর কোনো কোনো মিডিয়া তো ‘ভাগ্যপরীক্ষা’– এই গান গাইতে গাইতে কান পচিয়ে দিল। তাদেরই-বা দোষ কী দেব? কিছু শ্রোতা-দর্শক-পাঠক যদি তা শুনতে-পড়তে চায়, তারাই বা কেন তা পরিবেশন করবে না?
ভাগ্য পরীক্ষা হল এফর্টলেস বা মিনিমাম এফর্টে যেটা হয়, যেমন টস। যে জিনিস নিয়ে রীতিমতো অনুশীলন চলছে, স্ট্র্যাটিজি ঠিক করা হচ্ছে, এমনকি এবার তো দেখা গেল বিশেষজ্ঞ গোলকিপারও আনা হয়েছে কেবলই টাইব্রেকার মাথায় রেখে, সেখানে টাইব্রেকারকে ভাগ্যপরীক্ষা নাম দেওয়াটা এবং এই নামে বর্ণনা করার চেষ্টাকে অর্বাচিনতা বলে গণ্য করা হবে না কোন যুক্তিতে?
প্রকাশিত: ০৯:৪৪, ৮ জুলাই ২০১৪ | আপডেট: ১৮:৪০, ২২ আগস্ট ২০২২