২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যা, ‘ট্রোজান হর্স’ এবং মূল্যবোধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সীনা আক্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 02:38 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রাজীবের করুণ মৃত্যু এবং আমেরিকায় সন্ত্রাসী কর্মকাণ্ড– এসবের মূল কারণ এই তরুণদের চরমপন্থী মতাদর্শ এবং তৎপরতা। অনেকের গৎবাঁধা ধারণা কেবল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় চরমপন্থী মূল্যবোধের বিস্তার ঘটে এবং মূলধারার বাংলা-ইংরেজি শিক্ষাব্যবস্থা এসবের বাইরে, ‘নিরাপদ’! এই ভ্রান্ত ধারণার জ্বলন্ত প্রমাণ উপরোল্লিখিত তরুণদের অতীত শিক্ষা-পরিবেশ। তাই বলা যায়, মাদ্রাসা শিক্ষা যেমন সবসময় চরমপন্থা নয়, একইভাবে মূলধারার শিক্ষাব্যবস্থা সবসময় চরমপন্থার বাইরে নয়। এ কারণে মূলধারার বাংলা-ইংরেজি শিক্ষা বযবস্থায় কী ধরনের মূল্যবোধ এবং মতাদর্শের বিকাশ হচ্ছে তা নজরদারি করা অতিগুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। কারণ আমাদের কিশোর-তরুণদের মানস গঠন এবং সমাজ-সংস্কৃতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতি হিসেবে আমাদের মূল্যবোধ, ‘বাংলাদেশি মূল্যবোধ’ সুস্পষ্টভাবে প্রচার করা এবং সকলকে, বিশেষ করে শিশু-কিশোরদের তা অনুধাবন এবং অনুসরণে উৎসাহিত করা। (পড়তে ক্লিক করুন)