২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেডোফিলিয়া, পর্নোগ্রাফি এবং বাংলাদেশে শিশু পর্নোগ্রাফি আইন

আইরিন সুলতানা আইরিন সুলতানা

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 05:42 PM

Updated : 12 Oct 2026, 02:24 PM

সুনির্দিষ্টভাবে শিশুদের সঙ্গে যৌনাচার প্রসঙ্গে মেডিকেল সায়েন্স পেডোফিলিয়া (Pedophilia) টার্মটি ব্যবহার করে থাকে। পেডোফিলিয়া হচ্ছে শিশুদের প্রতি তীব্র যৌনমনোকাঙ্খা, যা অবশ্যই মানসিক বিকারগ্রস্ততা। যারা পেডোফাইল (Pedophile), তারা চাইল্ডপর্নোগ্রাফির ওয়েবসাইট ছাড়াও ফেসবুকে শিশুদের প্রোফাইল, ছবি থেকে তাদের পরবর্তী শিকারকে বেছে নেয়। মিশ্র চরিত্রের পেডোফাইল বয়স্ক এবং শিশু উভয়ের সাথে যৌনসম্পর্ক স্থাপন করে থাকলেও, এমন পেডোফাইল আছে যারা কেবলমাত্র শিশুদের সাথে যৌনসম্পর্কে আগ্রহী হয়। বস্তুত শিশুরা পেডোফাইল দ্বারা যৌননির্যাতনের (Child molestation) শিকার হয়। আন্তর্জাতিক গবেষণা বলে, আপনার প্রতিবেশিটিও একজন পেডোফাইল হতে পারে। ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয়েই পেডোফাইল দ্বারা আক্রান্ত হতে পারে। ২০০৩ সালে ব্রিটিশ পুলিশের একটি বিশেষ দল জানিয়েছিল, তারা মাত্র ৪ সপ্তাহে ১০০ জনকে শিশুপর্নোগ্রাফি ডাউনলোড কালে গ্রেপ্তার করেছে। মুম্বাইতে এক সুইস দম্পতি পুলিশ কর্তৃক ধৃত হয়, যারা বস্তির ছেলেমেয়েদের আপত্তিকর ভঙ্গিমায় ছবি তুলতে বাধ্য করতো। এ সব ছবি বিশেষত পেডোফাইলদের জন্য তৈরী পর্নোসাইটগুলোতে প্রকাশিত হত। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)