২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা-বাজেট: ভবিষ্যতের দিকে দৃষ্টি কতটুকু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> গৌতম রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 09:09 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শিক্ষামন্ত্রীর অকপট কথা ভালো লাগে। শিক্ষা-বিষয়ক বেশ কিছু সভা-সেমিনারে তাঁর বক্তব্য শোনার সৌভাগ্য হয়েছে। তাঁর শব্দচয়ন, বক্তব্যের গভীরতা ও শিক্ষার প্রতি হৃদয়গ্রাহী আগ্রহ এবং বেশ কিছু ইতিবাচক কর্মকাণ্ড (উদাহরণস্বরূপ, প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীকে বিনামূল্য বই বিতরণ) ইতোমধ্যে শিক্ষামন্ত্রী হিসেবে তাঁকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে।

তাঁর ব্যর্থতাও নিয়েও অনেক কথা আছে। মন্ত্রী হিসেবে তাঁর সফলতা ও ব্যর্থতার খতিয়ান ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু সংসদে তিনি সেদিন যেভাবে শিক্ষা-বাজেট বরাদ্দের বিষয়ে ব্যাখ্যা দিলেন, তাতে মনে হয়েছে তিনি নিজেই শিক্ষায় বেশি বরাদ্দ না দেওয়ার ব্যাপারে কনভিন্সড।

কোনো সন্দেহ নেই, বাংলাদেশে করার মতো প্রচুর কাজ রয়েছে। চাইলে জরুরি অগ্রাধিকার দেওয়া উচিত এমন দশ-বারোটি খাত বানানো যাবে; কিন্তু শিক্ষা তো সবসময়ের জন্যই এমন এক জরুরি খাত, যার চারা আজ রোপন করা হলে ফল পাওয়া যায় বিশটি বছর পর। এই দূরদর্শিতা আমরা কবে দেখাব? (বিস্তারিত পড়তে ক্লিক করুন)