২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোড ক্রাশ, তদন্ত কমিটি ও কিছু কথা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> অপূর্ব সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 09:40 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সাত খুনের জন্য যে ভাইব্রেশন, যে মাত্রার উৎকণ্ঠা, যে ত্বরণ-সরণ এবং ক্ষরণ, তার কিয়দংশও দেখি না লঞ্চ দুর্ঘটনায় ব্যাপক সংখ্যার প্রাণহানিতে কিংবা প্রতিদিন প্রায় ৫০ জন মানুষের রোড ক্রাশে খুনের ঘটনায়। যেন এটা খুব স্বাভাবিক ঘটনা। যেন এটা মলত্যাগ করার মতো প্রাকৃতিক, আহার করলে তো ওটা ত্যাগ করতেই হবে। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি এর জন্য দায়ী। অবশ্য রোড ক্রাশের প্রকৃতিও অনেকাংশে দায়ী। এটা ঘটে এখানে-ওখানে বিচ্ছিন্নভাবে, খানিকটা নিঃশব্দে। তাই চোখে পড়ে না। আর চোখে পড়লেও মনে দাগ কাটে না। ঘটনা ঘটে, টেলিভিশনের স্ক্রিনে হামাগুড়ি দিয়ে যায় বার্তা– ‘‘অমুক জায়গায় সড়ক দুর্ঘটনায় এত জন মারা গেছে, আহত হয়েছে আরও এতজন।’’ স্ক্রল সরে যায়, আর আমরা ভুলে যাই। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)