২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বশীলদের দায়হীনতা ও মৃত্যুর মিছিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> চিররঞ্জন সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

পৃথিবীর উন্নত দেশে দায়িত্বশীলরা ঘটনার দায় নেন। যে ঘটনায় প্রত্যক্ষভাবে একজন দায়ী নন, তারপরও তিনি দুঃখপ্রকাশ করেন, অনেক ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে পদ থেকে সরে দাঁড়ান। আর আমাদের দেশে যে প্রত্যক্ষভাবে দায়ী– তিনিও ঘটনার জন্য এতটুকু দুঃখ প্রকাশ করেন না, পদত্যাগ তো অনেক দূরের কথা। যদি পদত্যাগের দাবি উঠে তাহলে বরং খেপে যান। পারলে পদত্যাগের দাবি উত্থাপনকারীকে কাঁচা চিবিয়ে খান! জ্যান্ত মাটিতে পুঁতে ফেলেন!

না, কারও দায় নেই। কোথাও এতটুকু সহানুভূতি নেই। নেই বিবেকের দংশন। আমাদের দেশে কারও বিবেক এখন আর কথা কয় না। আমরা জীবন বাঁচাতে পারছি না। যারা মারছে, সেই খুনীদের ধরতে পারছি না। অন্যায় সয়ে, অন্যায়ে প্রশ্রয় দিয়ে আমরা প্রত্যেকে যেন একেকজন মানুষখেকো নরপিশাচ হয়ে উঠছি! মানুষের জানমালের প্রতি আমাদের দায় নেই, দায়িত্ব নেই। কী সরকারি দল, কী বিরোধী দল সবাই সমান বিবেকহীন, পাষণ্ড! (বিস্তারিত পড়তে ক্লিক করুন)