২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ-রাজনৈতিক দুর্বৃত্তায়নে আক্রান্ত গণমাধ্যম, বিপর্যস্ত গণতন্ত্র!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সেলিম খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

জাতীয় প্রেস ক্লাব নামে সাংবাদিকদের একটি সর্বজনীন প্রতিষ্ঠান থাকলেও তা আজ শুধুই শনিবারের হাউজি খেলা, অর্থের বিনিময়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠানের সুযোগ করে দেওয়া, সদস্য সাংবাদিকদের ভর্তুকিতে সকাল, দুপুর আর রাতের খাবারের যোগান দেওয়া আর একটি বিশেষ কক্ষে কিছু সংখ্যক ‘অভিজাত’ সংবাদকর্তাদের কার্ড খেলার আসর নির্বিঘ্ন করাতেই নিবেদিত। বিশ্বের অন্য প্রেসক্লাবগুলোর কার্যক্রম যেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিদেশি ফেলোশিপ, স্কলারশিপ প্রভৃতির ব্যবস্থা করা, বহির্বিশ্বের সাংবাদিক ও সাংবাদিকতার ধরন-ধারনের সঙ্গে পরিচিতি ঘটানোর ব্যবস্থা করা– সেখানে আমাদের জাতীয় প্রেসক্লাব রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে পড়ে বছরে কিম্বা দুই বছরে একবার নির্বাচনের নামে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষনেতাকে স্বাগত জানিয়ে বৈধ করে নেন নিজেদের নেতৃত্ব। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে আসছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)