২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুম-খুন: পরিস্থিতির দায় বুঝে মোকাবেলা করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> হাসান মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:58 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে কথাবার্তা হচ্ছে, হোক। সরকারের উচ্চ পর্যায় যেন নারায়ণগঞ্জের ঘটনাটি যথোচিত গুরুত্বের সঙ্গে নেয় এবং তার গ্রহণযোগ্য নিষ্পত্তি করে। ওখানকার বেসামরিক প্রশাসন ও পুলিশ-র‌্যাবের কর্তাব্যক্তিদের ঘটনার পরপরই সরিয়ে দেওয়া হয়। এদের সঙ্গে স্থানীয় যেসব প্রভাবশালীর আঁতাত গড়ে উঠেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কি নেই? শুধু অভিযোগের ভিত্তিতে অবশ্য ব্যবস্থা নেওয়া যায় না এ ক্ষেত্রে। তবে দীর্ঘদিন ধরে গুরুতর অভিযোগ উঠতে থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তারও সদুত্তর নেই। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে যাকে দায়ী করা হচ্ছে, তার উত্থানের কাহিনি জেনেও অবাক হওয়া যাচ্ছে না। এমন অনেক কাহিনি রয়েছে দেশের আনাচে-কানাচে। (পড়তে ক্লিক করুন)