মুক্তিযুদ্ধ, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ইতিহাসের অধিকার: শেষ পর্ব
গণহত্যার কথা ধরুন। বঙ্গবন্ধু ৩০ লাখ শহীদের কথা বলার পর তা ব্যাপক প্রচার পায়। অ্যাপলজিষ্টরা বলেন, বঙ্গবন্ধু তো ইংরেজি খুব একটা বুঝতেন না, কী বলতে কী বলে ফেলেছেন। আমি বলি, পাকিস্তান আমলে আইন পরিষদে বঙ্গবন্ধু ইংরেজি ভাষায় বক্তৃতা করেছেন। বাংলায় আত্মজীবনী লিখেছেন। এ রকম ইংরেজি অনেক সার্টিফিকেটধারীও বলতে পারেন না। অনেক শিক্ষক, হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বলছি, ও রকম বাংলা লিখতে পারবেন না। থ্রি মিলিয়ন বা ত্রিশ লাখ শহীদের কথা প্রথম লিখে প্রাভদা। আমি গবেষণা করতে গিয়ে দেখেছি, এ সংখ্যা ৩০ লাখের বেশি হবে।
ধর্ষিতার সংখ্যা ধরা যাক। এক সময় বলা হত ৪ লাখ। এখন তা কমে হয়েছে দুই লাখ। নেতাজীর নাতনি শর্মিলা নামে এক মহিলার হিসাব– হাজার তিনেক। আমার গবেষণায় দেখেছি এ সংখ্যা ৬ লাখের মতো।
কেন গণহত্যা ও ধর্ষণের সংখ্যা নিয়ে লুকোচুরি বা প্রশ্ন তোলা? এর কারণ পাকিস্তানি ও তার সংযোগীদের অপরাধটা খাটো করে দেখা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
