২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন অনয়ের গল্প

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 12:55 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

যখন এই দেশের শিক্ষানীতি তৈরি করা হয় তখন অনেকের সঙ্গে আমিও সেই শিক্ষানীতি প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলাম। আমরা সবাই মিলে খুব আগ্রহ এবং উৎসাহ নিয়ে এই শিক্ষানীতিতে একীভূত (Inclusive) শিক্ষা নামে একটা শব্দ ঢুকিয়েছিলাম। যার অর্থ এই দেশের সব ধরনের ছেলেমেয়ে একই সঙ্গে পড়াশোনা করতে পারবে। শারীরিক প্রতিবন্ধী নামে একটা ভয়ংকর শব্দ আবিষ্কার করে বিশেষ ধরনের ছেলেমেয়েদের শরীরে এই সিল মেরে দিয়ে আমরা তাদেরকে আলাদা স্কুলে পাঠিয়ে দিতাম।

এই শিক্ষানীতি সেই প্রক্রিয়াটিকে বাতিল করে সবার জন্যেই একই ধরনের শিক্ষার ব্যবস্থাটি চালু করে দিয়েছিল। আমি যতদূর জানি এ ব্যাপারে একটা আইনও আছে। কিন্তু সেই আইনের অবস্থা ট্রাফিক আইনের মতো, কেউ সেটা মানে না। যদি কোনো অসহায় বাবা-মা হুইল চেয়ারে আটকে থাকা তার ছেলে কিংবা মেয়ের লেখাপড়ার জন্যে এই আইনটির কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন কোনো লাভ হয় না। উটকো একটা ঝামেলা ঘাড়ে যেন নিতে না হয় তার জন্যে তারা নানা রকম ফন্দি-ফিকির বের করেন। ভর্তি করার আগে তাদের টেস্ট নেওয়া হয়, সেই টেস্টে তাদের ফেইল করিয়ে দেওয়া হয়। এই গল্পগুলো আমি হুইল চেয়ারে চলাফেরা করে সে রকম ছেলেমেয়ের বাবা-মায়ের মুখে শুনেছি।

(পড়তে ক্লিক করুন)