২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার টুকিটাকি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:32 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

প্রথম দিন মেলায় গিয়ে আমার একটু আশাভঙ্গ হয়েছিল। তার কারণ আমাদের বইমেলাটা একটু অন্যরকম, এটা কখনও-ই শুধু বই বিক্রি করার একটা আয়োজন ছিল না। এটা ছিল একটা উৎসবের মতো, মানুষজন ঘুরছে, ফিরছে, বেড়াচ্ছে, কথা বলছে, চিনা বাদাম খাচ্ছে, গান শুনছে, লেখকের অটোগ্রাফ নিচ্ছে এবং তার মাঝে যদি ইচ্ছে করে তাহলে বই নেড়েচেড়ে দেখছে এবং যদি পছন্দ হয় (এবং পকেটে টাকা থাকে) তাহলে বই কিনছে।কিন্তু এবারে সোহরাওয়ার্দী উদ্যানের অংশটুকুতে গিয়ে মনে হল, আমরা বইমেলায় আসিনি, আমরা এসেছি বই বিক্রি করার কিছু স্টলে! বইমেলার যে একটা মধুর ভাব থাকার কথা সেটি নেই। এোনে কোনো কালচার নেই। যা আছে তা হচ্ছে পুরোপুরি বাণিজ্য। এটি একেবারে প্রথমবার, তাই আমরা সবাই ধরে নিচ্ছি পরিকল্পনাটি ঠিক করে করা হয়নি। ভবিষ্যতে যখন হবে তখন আমরা সবাই আশা করব পুরো বিষয়টা যেন বই বিক্রি করার কিছু স্টল না হয়ে এটা যেন সত্যিকারের বইমেলা হয়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)