২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বাসের ভাইরাস’: রাজীব হায়দারের রক্তবীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন ব্লগার রাজীব হায়দার শোভন। তিনি শুধু একজন ব্লগারই ছিলেন না, পেশাগত জীবনে ছিলেন স্থপতি। তার অপরিসীম মেধার স্বাক্ষর হয়ে থাকবে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের নকশা’ যা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। রাজীবকে গত বছরের ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানার পলাশনগরে তার বাড়ির অদূরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। কারা খুন করেছিল রাজীবকে? কেন? অনেকেরই বোধহয় সে সময়কার কথা মনে আছে। রাজীবকে হত্যার চার দিন আগে জামাতি ব্লগ বলে পরিচিত (অধুনা-বিলুপ্ত) ‘সোনার বাংলা’ ব্লগে ‘থাবা বাবা’ তথা রাজীবের নামে উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)