২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ব্যাপারে মার্কিন সিনেটের ক্ষমতা আসলে কদ্দুর

শওগাত আলী সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 09:28 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

একটা বিষয় পরিষ্কার যে, মার্কিন যে কোনো স্ট্যান্ডিং কমিটিই যখন কোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নেয় সেটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটি করার জন্যও কমিটিকে নির্দিষ্ট কিছু পদক্ষেপের ভেতর দিয়ে যেতে হয়। কোনো স্ট্যান্ডিং কমিটি যখন কোনো বিষয় বিবেচনায় নেয় তখন প্রথমে তারা সংশিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়। এরপর এই বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহ এবং পরিষ্কার ধারণা পাওয়ার জন্য কমিটির সদস্য নয় এমন বিশেষজ্ঞদের নিয়েও শুনানি করে। যারা বক্তব্য দিতে কমিটিতে আসেন তাদের উইটনেস বা সাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। এই মতামতগুলো একত্রিত করে কয়েক দফায় আলোচনা ও পর্যালোচনা করে সুপারিশ হিসেবে সিনেটের কাছে পাঠানো হয়। সিনেটে উত্থাপিত হওয়ার পর পূর্ণ অধিবেশনে এ নিয়ে আলোচনার জন্য প্রস্তাব করা হয়। সদস্যরা চাইলে সেখানে নতুন করে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে অথবা সরাসরি গৃহীত হতে পারে। (পড়তে ক্লিক করুন)