মুক্তিযুদ্ধ, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ইতিহাসের অধিকার: পর্ব-৩
আমরা দিব্যি ভুলে গেছি, ১৯৭৩ সালের মার্চে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ২৯ অধিবেশনে বাংলাদেশের গণহত্যা সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছিল; বিচারপতি গোলাম রাব্বানী এর সংক্ষিপ্ত অনুবাদ করেছেন—“যে হাজার হাজার বাঙালি নির্যাতন কক্ষে যন্ত্রণা ভোগ করেছেন, নির্যাতনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের লক্ষ লক্ষ বিধবা ও এতিম সন্তান এবং যারা বেঁচে গেছেন তাদের এটা আশা করার অধিকার রয়েছে যে, যারা এসব ঘৃণ্য অপরাধের জন্য দায়ী, তারা যেন বিচার থেকে রেহাই না পায়।”এই অধিবেশন নিম্নোক্ত ঘোষণা দেওয়া হয়—১. যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ যখন যেখানে সংঘটিত হবে, তার তদন্ত করতে হবে এবং সে অপরাধে কোনো ব্যক্তি অভিযুক্ত হলে শাস্তি দেওয়া যাবে।২. উপরোক্ত অপরাধীদের বিচার যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সে দেশে সে দেশের বিধানমতো হবে।৩. উপরোক্ত নীতিদ্বয়ের প্রেক্ষিতে যেসব ব্যক্তি গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, সুপরিকল্পিত হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ মারাত্মক অপরাধ করেছে বলে প্রমাণ আছে তাদের বিচার করার অধিকার ও কর্তব্য বাংলাদেশের আছে। (পড়তে ক্লিক করুন)
