বাংলাদেশ প্রসঙ্গে ব্রিটিশ এমপিদের বিতর্ক: না-বলা কথাগুলো
ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার ঘটনাটির অবশ্যই একটা তাৎপর্য আছে। তবে পশ্চিমের রাজনীতির ধরন-ধারন এবং মন্ত্রী-এমপিদের কর্মতৎপরতা সম্পর্কে যারা অবগত তারা জানেন, নিজ নির্বাচনী এলাকার নাগরিকদের অনুরোধে কিংবা মোটা অংকের অনুদানের বিনিময়েও পশ্চিমা এমপিরা নানা ইস্যু আলোচনার জন্য পার্লামেন্টে নিয়ে যান। বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে দুটো আলোচনায় অংশগ্রহণকারী এমপিদেরই যথেষ্ট সংখ্যক বাংলাদেশি ভোটার আছে। সেটা তারা আলোচনায় উল্লেখও করেছেন। ফলে দুটো আলোচনার পেছনের প্রভাবক সম্পর্কে আমরা খানিকটা আন্দাজ করে নিতে পারি। (পড়তে ক্লিক করুন)
