২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলায় উন্মোচিত যাদের স্বরূপ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

যে দুজন সাধারণ পুলিশ কর্মকর্তার সাহসী ভূমিকায় চট্টগ্রামে সে মারাত্মক ঘটনা ধরা পড়ে, তাদের বিরুদ্ধে ওই আমলে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আইনানুগ ও দেশপ্রেমমূলক কাজের জন্য পুরস্কৃতের বদলে তাদের করা হয় চাকরিচ্যুত; সাজানো মামলা দিয়ে রিমান্ড ও জেলে নেওয়া হয়। ওয়ান-ইলেভেনের পটপরিবর্তনের ধারায় তারা রেহাই পান এবং পুলিশেই কর্মরত রয়েছেন এখন। ওই রাতে একটি রাষ্ট্রায়ত্ত সার কারখানার (সিইউএফএল) জেটিতে সন্দেহজনক মালপত্র খালাসের ঘটনা নজরে আসার পর তারা কিন্তু পারতেন কিছু উৎকোচের বিনিময়ে সেটা চেপে যেতে। তৎকালীন ডিসিও (পোর্ট) বলিষ্ঠ ভূমিকা রাখেন ঘটনাটি জাতির সামনে তুলে ধরতে। অস্ত্র চোরাচালানে জড়িত বলে মামলায় প্রমাণিত তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রধানের সঙ্গে টেলিফোন ধরিয়ে দেওয়া হলেও তিনি কথা বলেননি। বরং উদ্যোগী ছিলেন আসামি ধরতে ও আটককৃত অস্ত্র সরকারের হেফাজতে নিতে।  (বিস্তারিত পড়তে ক্লিক করুন)