রাষ্ট্রচিন্তা: গণতন্ত্র ও ফ্যাসিতন্ত্র
দিনকয়েক আগে আমি ‘রাষ্ট্রচিন্তাবিদ আহমদ ছফা’ নাম রাখিয়া একটি নাতিদীর্ঘ নিবন্ধ এই জায়গায় [বিডিনিউজ২৪ডটকম] প্রকাশ করিয়াছিলাম। কেহ কেহ সদয় হইয়া কয়েকটি প্রতিক্রিয়া প্রকাশ করিয়াছেন। তাই আজ এই অতিরিক্ত নিবন্ধটি লিখিতে হইতেছে। কেহ বলিয়াছেন নিবন্ধটি পড়িয়া তিনি কিছুই বুঝিতে পারেন নাই। আর কেহ বা জানাইয়াছেন এই নিবন্ধে কোন নতুন কথা নাই। কেহ কেহ আহমদ ছফা বিষয়ের নিবন্ধে ফরহাদ মজহারের কবিতা আলোচনা করাটা পছন্দ করেন নাই। এই তিন প্রকারের প্রতিক্রিয়াতেই কিছু না কিছু সত্য আছে। (পড়তে ক্লিক করুন)
