বাংলাদেশে এমএলএম ব্যবসা ও পিরামিড বিক্রয়
আমার কৌতূহল নিবারণের জন্যে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে ডেসটিনিতে বিনিয়োগের বিষয়টা বেশ সহজ। এখানে তার নিজের বা কোনো বিনিয়োগকারীকেই কোনো পণ্য বিক্রির ঝামেলায় যেতে হয় না। একজন বিনিয়োগকারী কেবলমাত্র দশজন বিনিয়োগকারী জোগাড় করে দিলেই তার দায়িত্ব শেষ। এরপর যত লগ্নিকারক আসবে তাদের লগ্নিকৃত অর্থ থেকে তিনি ভাগ পেতে থাকবেন। ডেসটিনির শেয়ার কেনা অনেকটা ব্রিটিশ আমলের তালুকদারি কেনার মতোই আর কী!
