বাজেট বাস্তবায়ন বরাবরই শর্তসাপেক্ষ; এবার আরও
একটি বছরের বাজেট থেকে কতটাই-বা পাওয়ার আছে আমাদের? আর সে বাজেট যদি হয় একটি বিশেষ অর্থবছরের জন্য প্রণীত? আগামী অর্থবছরের পুরোটা আবার শেষ করতে পারবে না বর্তমান সরকার। তিনটি সরকার সদ্যঘোষিত বাজেট বাস্তবায়ন করবে বলে সবাই যখন বলাবলি করছিল, তখনই অর্থমন্ত্রী তার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলে বসলেন- দুটি সরকার এটি বাস্তবায়ন করবে। তিনি বলতে চাইলেন, কিছুটা ছোট আকৃতিতে হলেও বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই একটি মন্ত্রিসভা নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করবে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
