২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাহের-জিয়া ও ৭ নভেম্বরের সাতকাহন’- একটি সতর্ক পর্যালোচনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. এম সানজীব হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

সিরাজুল আলম খান অসুস্থ্ হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে আছেন। পত্রিকার এ সংবাদ পড়ে বাবাকে বললাম তাঁর কাছে আমাকে নিয়ে যেতে। আমার ২৮ বছরের জীবনে সিরাজুল আলম খানকে কখনও দেখিনি, শুধু নামই শুনে গেছি। বিভিন্ন সময়ে একটি কথা যেটা বারবারই উঠে এসেছে তাঁর সম্পর্কে তা হল তিনি পারতপক্ষে জনসমক্ষে আসেন না, কোনো সাক্ষাৎকার প্রদান করেন না। পর্দার পেছনে থেকে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করেন। তাই প্রচারবিমুখ সিরাজুল আলম খানকে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ বলা হয়ে থাকে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)