নারীরা ঘরে বসে থাকবে না
দেশে এখন যে খুবই সংকট চলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে সঙ্গে সংকট উত্তরণের সম্ভাবনাও যে খুব স্পষ্ট হয়ে এসছে তাতেও সন্দেহের অবকাশ নেই। সংকট এলেই তো সংকট উত্তরণের প্রশ্ন আসে। আজকে স্বাধীনতার চারটি দশক অতিক্রান্ত হওয়ার পরেও যখন দেখছি যে, স্বাধীনতার মূল্যবোধগুলো প্রতিষ্ঠা হচ্ছে না বরং দেশটিকে পাকিস্তানায়নের দিকে ঠেলে দেওয়া হচ্ছে- তখন আমাদের তরুণ প্রজন্ম শাহবাগে যে উত্থান ঘটালেন, সেই উত্থান তো স্বাধীনতার শক্তি, বাংলাদেশের ঘুমিয়ে পড়া শক্তির উত্থান। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
