ইতিহাসের কাঠগড়ায় লৌহমানবী থেচার
৮ এপ্রিল সাতাশি বছর বয়সে মারা গেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবী মার্গারেট থেচার। ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা এগারো বছর দুশো নয় দিন ছিলেন তিনি এ পদে ছিলেন। সে হিসেবে, বিশ শতকে দীর্ঘতম কাল কোনো দেশের প্রধাণমন্ত্রীত্বে থাকার রেকর্ড তাঁর দখলে। উনিশ শতকে লর্ড স্যালিসব্যারি একটানা তের বছর দুশো বায়ান্ন দিন এবং তাঁর আগে লর্ড লিভারপুল চৌদ্দ বছর তিনশো পাঁচদিন প্রধানমন্ত্রী ছিলেন। তবে শেষোক্ত দুই লর্ড যে সময়টায় প্রধানমন্ত্রী ছিলেন, তখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
