[ মতামত ] অগ্নিযুগের বিপ্লবী : তাঁকে যেমন দেখেছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | . মুশতারি শফি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৯:২০, ১২ এপ্রিল ২০১৩ | আপডেট: ১৬:৪৮, ৮ জুলাই ২০২২ চলে গেলেন অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি আমাদের কালের বিপ্লবী, আমাদের সময়ের মহানায়ক। আমাদের সময়ের বলতে পারি এ জন্যই যে, বয়সে আমার চেয়ে প্রায় ত্রিশ বছরের বড় হলেও উনার সঙ্গে একযোগে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। একাত্তর আমার জীবনে গভীর ক্ষত রেখে গেলেও এই বিপ্লবীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সূত্রে আমি মানুষের জন্য কাজ করতে মহৎ অনুপ্রেরণা পেয়েছি এ কথা মানতে দ্বিধা নেই। (বিস্তারিত পড়তে ক্লিক করুন) bdnews24