২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে ১৩ জনকে মেরে খাঁচাবন্দি হল ‘ক্ষ্যাপা বাঘ’

বাঘটিকে এখন নাগপুরের গোরেওয়াদা উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার পুনর্বাসন চলবে।

মহারাষ্ট্রে ১৩ জনকে মেরে খাঁচাবন্দি হল ‘ক্ষ্যাপা বাঘ’

ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 05:31 PM

Updated : 13 Oct 2022, 05:31 PM

ভারতের মহারাষ্ট্রের বিধর্ভ অঞ্চলের গড়চিরলি ও চন্দ্রপুর জেলায় ১৩ জনকে মারা একটি ‘ক্ষ্যাপা বাঘ’ ধরা পড়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের বন বিভাগ বাঘটিকে অচেতন করার পর খাঁচাবন্দি করে, বলেছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে ওই কর্মকর্তারা নাম-পরিচয় জানানো হয়নি।

তিনি বলেন, “বাঘটি ওয়াদসাতে ৬ জনকে মেরেছে, ৪ জনকে মেরেছে ভান্ডারাতে, চন্দ্রপর জেলার ব্রহ্মপুত্রী বন রেঞ্জে তিনজনকে। নাগপুরের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট (ওয়াইল্ডলাইফ) গত ৪ অক্টোবর এক বৈঠকে ক্ষ্যাপা বাঘটি ধরতে নির্দেশ দেন। 

“সেই নির্দেশ অনুযায়ী, তাদোবা বাঘ উদ্ধারকারী দল, চন্দ্রপুর র‌্যাপিড রেসপন্স টিম, নাভিগাঁও-নাজিরা এবং অন্যন্য ইউনিট বাঘটি ধরতে যুদ্ধের মতো প্রস্তুতি নেয়। বৃহস্পতিবার সকালে ওয়াদসা বন রেঞ্জে বাঘটিকে ওষুধ ছুড়ে অচেতন করা হয় এবং পরে ধরা হয়।”

বাঘটিকে নাগপুরের গোরেওয়াদা উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার পুনর্বাসন চলবে।

সাধারণত, নিজের কিংবা শাবকদের রক্ষার মতো পরিস্থিতি বাদে অন্য কোনো কারণে কোনো বাঘ যদি মানুষের ওপর হামলা চালায়, তবে তাকে ‘ক্ষ্যাপা বাঘ’ বলা হয়।