২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিবিসি উপস্থাপিকাকে বিয়ের কথা স্বীকার ইমরানের

গোপনে বিবিসি’র সাবেক আবহাওয়া সংবাদ উপস্থাপিকা রেহাম খানকে বিয়ে করার কথা স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেযারম্যান ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 11:18 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

ইমরানের নতুন বিয়ের গুঞ্জন

হিথ্রো বিমানবন্দরে সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ বিয়ের কথা স্বীকার করেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। আগে ইমরান এ বিয়ের খবর অস্বীকার করেছিলেন।

সোমবার পাকিস্তানে ফেরার ফ্লাইটে ওঠার আগে ইমরান জিও নিউজের এক সাংবাদিককে বলেন, শিগগিরিই তিনি দ্বিতীয় বিয়ের এ সুখবরটি সবাইকে জানাতে চান। কারণ, “বিয়ে করা কোনো অপরাধ নয়”, বলেন ইমরান।

ব্রিটিশ গণমাধ্যমে ইমরান খানের গোপনে বিয়ে করা নিয়ে গুঞ্জন ওঠার বেশকিছুদিন পর তিনি এটি স্বীকার করলেন।

দ্য ডেইলি মেইল জানায়, ২০০৪ সালে জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইমরান পাকিস্তানি ব্রডকাস্ট জার্নালিস্ট রেহাম খানকে বিয়ে করেন।

রেহাম বর্তমানে ডননিউজে কাজ করছেন। এর আগে ২০১৩ সাল পর্যন্ত তিনি বিবিসি’র আবহাওয়া সংবাদ উপস্থাপিকা ছিলেন। তার তিন সন্তান রয়েছে।