২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি অর্থে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে: ইমরান

পাকিস্তানে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ওঠার আগের দিন রাজধানীকে বিশাল সমাবেশ করে নিজের শক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী ইমরান খা্ন বলেছেন, তার সরকারে পতন ঘটাতে বিদেশ থেকে অর্থ ঢালা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 01:40 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

বিরোধী দলগুলো ইমরানের দল তেহরিক-ই ইনসাফের সরকারে উপর সোমবার অনাস্থা প্রস্তাব তুলতে যাচ্ছে পার্লামেন্টে। তার আগের দিন রোববার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করেন ইমরান।

বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অনাস্থা প্রস্তাব তোলা হচ্ছে ইমরান ভাষণে দাবি করেন বলে পাকিস্তানের সংবাদপত্র ডন এর প্রতিবেদনে বলা হয়।

ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা ইমরান ২০১৮ সালে ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এখনই বড় সঙ্কট মোকাবেলা করছেন বলে বিশ্লেষকদের ভাষ্য।

Image
ছবি: পিটিআইর টুইটার পেইজ

ছবি: পিটিআইর টুইটার পেইজ

অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির আগে তেহরিক-ই-ইনসাফের অর্ধশত মন্ত্রীকে রাজনৈতিক দৃশ্যপটে দেখা না যাওয়ায় নানা গুঞ্জনের মধ্যে রোববার লক্ষাধিক মানুষের সমাবেশ করেন ইমরান।

হেলিকপ্টারে সমাবেশস্থলে নামার পর দুই ঘণ্টার দীর্ঘ ভাষণে ইমরান শুরুতে সরকারের নানা অর্জন তুলে ধরেন। এরপর তুলোধুনো করেন বিরোধীদের।

শেষে ষড়যন্ত্রের কথা তুলে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে বৈদেশিক প্রভাবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণেই তার সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

ইমরান বলেন, “আমরা এই চক্রান্ত সম্পর্কে কয়েকমাস ধরেই জানি। আমরা তাদেরকেও চিনি যারা এই লোকগুলোকে একাট্টা করেছে (বিরোধীদলগুলো)।”

“কিন্তু সময় বদলেছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল না। এটা স্যোশাল মিডিয়ার যুগ। এখানে কোনো কিছুই চাপা থাকে না,” বলেন তিনি।

Image
ছবি: পিটিআইর টুইটার পেইজ

ছবি: পিটিআইর টুইটার পেইজ

ইমরান খান বলেন, “বিদেশি অর্থ ব্যবহার করে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে। আমাদের লোকজনকে ব্যবহার করা হচ্ছে। কিছু লোক আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমাদের চাপ দিতে কোন জায়গা থেকে এসব করা হচ্ছে, তা আমরা জানি।”

“আমরা কারও নির্দেশনা মেনে নেব না। প্রত্যেকের সঙ্গেই আমাদের বন্ধুত্ব আছে। কিন্তু আমরা কারও কাছে নিজেদের সমর্পণ করব না,” বলেন তিনি।

ইমরান খানের মন্ত্রীদের ‘নীরবতায়’ বাড়ছে গুঞ্জন

ইমরান খানের মন্ত্রীদের ‘নীরবতায়’ বাড়ছে গুঞ্জন