২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবে বিএসএফের কনস্টেবলের গুলিতে ৪ জওয়ান নিহত

ভারতের পাঞ্জাবের অমৃতসরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কনস্টেবলের গুলিতে বাহিনীটির ৪ সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 02:19 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

পরে গুলি চালানো কনস্টেবল সাতেপা এস কে’রও মৃত্যুর খবর দিয়েছে এনডিটিভি।

রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

কথা কাটাকাটির জের থেকে এ গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।

পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং থেকে ২০ কিলোমিটার দূরে খাসা এলাকায় বিএসএফের এক মেসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান বলে জানিয়েছে পিটিআই।

সাতেপা আত্মহত্যা করেছেন না অন্য কারও গুলিতে নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

গুলির ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জওয়ানদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।