২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে দুই বিদেশি অধ্যাপক অপহৃত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুইজন অধ্যাপককে অপহরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 03:48 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

কর্মকর্তাদের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটিতে এই দুই অধ্যাপক কর্মরত ছিলেন। গাড়িতে করে তারা তাদের গেস্টহাউজের দিকে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা গেছে।

দেশটিতে তালেবান জঙ্গিগোষ্ঠী ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ করা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রধারীরা হামলা চালিয়েছিল। এরপর তারা ওই দুই অধ্যাপককে জোর করে গাড়ি থেকে বের করে নিয়ে যায়।

রোববার সন্ধ্যারদিকে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অপহরণের বিষয়টির সত্যাসত্য খতিয়ে’ দেখা হচ্ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিক অপহরণ হওয়া সংক্রান্ত সংবাদ সম্পর্কে অবহিত রয়েছে। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য কিংবা বিবৃতি তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।