২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় আল কায়েদার তিন সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

আল কায়েদার ভারতীয় শাখার তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2015, 09:23 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বৃহস্পতিবার ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানান, গত বছর আল কায়েদার ভারতীয় শাখা প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম গোষ্ঠীটির সদস্যদের গ্রেপ্তারে পুলিশ সফল হল। 

২০১৪-র সেপ্টেম্বরে ভারতীয় উপমহাদেশীয় আল কায়েদা বা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গঠনের ঘোষণা দেয় জঙ্গিরা।

দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার আরভিন্দ দীপ জানান, বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার করা ওই সন্দেহভাজন সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সকে দীপ বলেন, “কিছু করার আগেই চক্রটিকে অকার্যকর করতে পেরেছি আমরা, এটি একটি বড় অর্জন।”

পুলিশ জানায়, সন্দেহভাজনদের মধ্যে মোহাম্মদ আসিফ নামে শনাক্ত হওয়া ব্যক্তি গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সদস্য।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, গ্রেপ্তারদের মাধ্যমে ভারতীয় আল কায়েদার অন্যান্য সদস্যদের খুঁজে বের করা সম্ভব হতে পারে।

বিগত দিনগুলোতে ভারত দেশে বেড়ে ওঠা জঙ্গি ও পাকিস্তানে-ভিত্তিক ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে। একিউআইএস প্রতিষ্ঠার আগ পর্যন্ত ভারতে আল কায়েদার উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।