২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 02:43 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বুধবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সোনিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন মোদী। 

ট্যুইটারে মোদী লিখেন, “কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধিকে জন্মদিনে শুভেচ্ছা। পরম করুণাময় তাকে দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য দান করুক।”

১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সোনিয়া জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবধি তিনি দলীয়প্রধানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির স্ত্রী সোনিয়াই সবচে দীর্ঘ সময় ধরে দলটির প্রধানের পদে বহাল রয়েছেন।