২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে নৌকাডুবিতে নিখোঁজ ৫০ 

ভারতের আসাম রাজ্যের কলোহি নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে অন্ততপক্ষে ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 10:24 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

সোমবার আসামের প্রধান শহর গৌহাটির কাছে নদীটির কামরূপ জেলা অংশে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। 

দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি একটি নৌকা বাইচ দেখার উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু পথে নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং নৌকাটি একটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়। 

Image
মানটিত্রে আসাম। ছবি: বিবিসি

মানটিত্রে আসাম। ছবি: বিবিসি

নদীর প্রবল স্রোতের মধ্যেও সাঁতরে অনেকে নিরাপদে তীরে ফিরতে পেরেছেন। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকার ডেকের নিচে ২০ জনেরও বেশি যাত্রী আটকা পড়েছেন। দুর্ঘটনার তিন ঘণ্টা পর ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফোর্স এবং রাজ্য ডিজাস্টার রেসকিউ ফোর্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয়রা। কলোহি নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। সম্প্রতি বর্ষার বৃষ্টিপাতজনিত কারণে নদীটিতে প্রবল স্রোত রয়েছে।