২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান হামলায় আল-কায়দা নেতা নিহত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jul 2015, 07:08 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহত ওই নেতার নাম আবু খলিল আল-সুদানি। ১১ জুলাই পাকতিকা প্রদেশের বেরমাল জেলায় বিমান হামলায় ওই নেতা নিহত হন।

“আবু-খলিল আল-কায়দার আত্মঘাতী হামলা ও বোমা হামলা বিভাগের প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনাগুলোতেও তার ভূমিকা থাকতো।”

আবু-খলিলের পরিচালনায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী এবং আফগান ও পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলায় চালিয়েছে আল-কায়দা।

সম্প্রতি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গি সংগঠনটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছে।